নদী Poem by Dipankar Sadhukhan

নদী

অনন্ত স্রোতের টানে ছুটে চলে নদী,
উৎস থেকে বয়ে যায় অচেনা সন্ধানে;
পাহাড়ি যৌবন তার শেষ হয় যদি,
মৃত্তিকার পলি-ভার নামে ক্লান্ত প্রাণে।

প্রবাহে নিথর টান ভুলে যায় গতি,
সবুজ শ্যাওলা এসে জড়ায় দু'কূলে;
দূষিত বর্জ্য ঘটায় মস্ত বড় ক্ষতি,
নির্মল দর্পণে ছায়া ম্লান রূপ ভুলে।

বুকের ভেতরে জাগে শুষ্ক বালুচর,
গ্রীষ্মের তপ্ত হাওয়া শুষে নেয় প্রাণ;
ক্ষয়ে আসে দু'পাড়ের ভাঙনের ঘর,
সমাপ্তির দিকে চলে অন্তিম উজান।

সাগর-সঙ্গমে ঘোরে এক মহালয়,
অনন্ত শান্তিতে মরে জীবনের ক্ষয়।

© দীপঙ্কর সাধুখাঁ
২০শে সেপ্টেম্বর, ২০২৬।

This is a translation of the poem The River by Dipankar Sadhukhan
Sunday, September 20, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success