ভ্রমর Poem by Dipankar Sadhukhan

ভ্রমর

মায়াবী উদ্যান মাঝে প্রস্ফুটিত ফুল,
সৌরভের মায়াজালে দোলে সানুদেশে;
ভ্রমর হরষে মুগ্ধ, রূপ যে অতুল,
অন্তরের তীব্র টানে ছোটে অবশেষে।

সুধা পানে জাগে মনে গভীর প্রত্যাশা,
অমৃতের আকুলতা বাড়ে তার প্রাণে;
পাপড়ির ব্যাকুলতা মেটায় পিপাসা,
হৃদয় জুড়ায় তার সুমধুর ঘ্রাণে।

মিলনের লগ্নখানি বড়ই বৈভব,
মধু পেয়ে পরিতৃপ্ত মেলে স্বর্গসুখ;
বিভোর ভ্রমর প্রাণ খুঁজে নেয় সব,
ব্যাকুল হৃদয় থেকে ঘুচে যায় দুখ।

পরম পূর্ণতা আজ ছোঁয় এ জীবন,
ধন্য এই মর্ত্যলোকে তৃপ্ত চিত্ত মন।

© দীপঙ্কর সাধুখাঁ
১৮ই সেপ্টেম্বর, ২০২৬।

This is a translation of the poem The Bee by Dipankar Sadhukhan
Friday, September 18, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success